ঢাকা, রবিবার, ৭ জুন, ২০২৬

কাউন্সিলর প্রার্থী আক্তারুজ্জামানের উদ্যোগে আগুনে পুড়ে যাওয়া হতদরিদ্র মানুষের মাঝে টীন বিতরন

ads

বৃহস্পতিবার (৪ জুন ) বিকেলে, ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও জামালপুর জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামানের ব্যক্তিগত উদ্যোগে আগুনে পুড়ে যাওয়া হতদরিদ্র অসহায় ব্যক্তির মাঝে টীন সামগ্রী বিতরণ করেন ।


এ সময় উপস্থিত ছিলেন  বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ-কুব্বাত আলী সিনিয়র সহ-সভাপতি  ১৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি কম্পপুর, হুমায়ুন কবির ( খোকন) সহ-সভাপতি জেলা মৎস্যজীবী দল, জামালপুর। শাহিনুর ইসলাম সাগর যুগ্ন সাধারণ সম্পাদক,  জেলা ছাত্রদল ও সভাপতি ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড কম্পপুর, বাছেদ আলী সাংগঠনিক সম্পাদক  ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি কম্পপুর,হাসান আলী যুগ্ন সাধারণ সম্পাদক শহর মৎস্যজীবী দল জামালপুর ও সভাপতি ১৪ নং সাংগঠনিক মৎস্যজীবী দল কম্পপুর‌। আরো উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী  সুজেদা বেগম,হেনা বেগম সহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।


এ সময় আখতারুজ্জামান আক্তার তার বক্তব্যে বলেন, আমি যদি ২নং ওয়ার্ডের কাউন্সিলর হতে পারি তাহলে আমি সবসময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকবো  এবং এই ধরনের কার্যক্রম প্রতিনিয়ত অব্যাহত থাকবে ।

ads
ads
ads

Our Facebook Page